আমি কালো বলে মনটা আমার কালো নয়
লাল গোলাপের চেয়ে কালো গোলাপের ঘ্রাণ
লাল গোলাপের চেয়ে কালো গোলাপের ঘ্রাণ
ভিন্ন হয় নাকি অভিন্ন হয়?
আমি কালো বলে মনটা আমার কালো নয়।
ভালো লাগে কালো চোখ, কালো চুল, কালো তিল
কালো মেঘের আড়ালে হাসে রঙধনু ঝিলমিল
কালো কয়লার ফাঁকে হীরের টুকরো থাকে
কালো কয়লার ফাঁকে হীরের টুকরো থাকে
খুঁজে পেতে লাগে গো সময়।
আমি কালো বলে মনটা আমার কালো নয়।
ভালো লাগে কালো রাত, আলোহীন কালো দিন
যদি থাকে প্রিয়তমা হৃদয়েতে অমলিন
কৃষ্ণ কালো বলে রাধার মন যে গলে
কৃষ্ণ কালো বলে রাধার মন যে গলে
গলে না তো তোমারও হৃদয়।
আমি কালো বলে মনটা আমার কালো নয়
আমি কালো বলে মনটা আমার কালো নয়
লাল গোলাপের চেয়ে কালো গোলাপের ঘ্রাণ
লাল গোলাপের চেয়ে কালো গোলাপের ঘ্রাণ
ভিন্ন হয় নাকি অভিন্ন হয়?
আমি কালো বলে মনটা আমার কালো নয়।
---
ℹ️ গানটির তথ্য (Song Information):
গান | আমি কালো বলে |
শিল্পী | সামিনা চৌধুরী |
সুর ও সঙ্গীত | রাজেশ ঘোষ |
অ্যালবাম | এক টুকরো মেঘ |
---
Best 24 Lyrics (best24lyrics.blogspot.com) আপনাদের জন্য নিয়মিত সঠিক গানের লিরিক্স সরবরাহ করে। এই লিরিক্সটি সম্পর্কে কোনো সংশোধন বা অনুরোধ থাকলে আমাদের কমেন্টে জানান।
