আল্লাহ্ বলো মন রে পাখি || Allah bolo monre pakhi

 


আল্লাহ্ বলো মন রে পাখি

ভবে কেউ কারো নয় দুঃখের দুখী


ভুলো না রে ভব ভ্রান্ত কাজে

আখেরে এসব কান্ড মিছে

মন রে আসতে একা যেতে একা

এ ভব পিরিতের ফল আছে কি


হওয়া বন্ধ হলে সুবাদ কিছুই নাই

বাড়ির বাহির করেন সবাই

মন তোর কেবা আপন পর কে তখন

দেখে শুনে খেদে ঝরে আঁখি


গোরের কিনারে যখন লয়ে যায়

কাঁদিয়ে সবাই প্রাণ ত্যাজতে চায়

ফকির লালন বলে

কারো গোরে কেউ না যায়

থাকতে হয় একাকী 


লালন গীতি 

আমি কালো বলে লিরিক্স - সামিনা চৌধুরী | Ami Kalo Bole Lyrics - Samina Chowdhury