চোক্ষের নজর এমনি কইরা || Chokher nojor emni koir akdin Khoiya jabe



চোক্ষের নজর এমনি কইরা

একদিন খইয়া যাবে

জোয়ার-ভাটায় পইড়া দুই চোখ

নদী হইয়া যাবে

পোড়া চোখে যা দেখিলাম

তাই রইয়া যাবে, ও ও ও

পোড়া চোখে যা দেখিলাম

তাই রইয়া যাবে (২)


সকল কথার মরণ হইলে

হৃদয় কথা কয়

সেই কথাও চোখের কাছে

নয়রে গোপন নয়

চোক্ষেরই নাম আরশিনগর

একে একে মনের খবর

চোক্ষেরই নাম আরশিনগর

একে একে মনের খবর

সে তো কইয়া যাবে

পোড়া চোখে যা দেখিলাম

তাই রইয়া যাবে, ও ও ও

পোড়া চোখে যা দেখিলাম

তাই রইয়া যাবে

চোক্ষের নজর এমনি কইরা

একদিন খইয়া যাবে

জোয়ার-ভাটায় পইড়া দুই চোখ

নদী হইয়া যাবে

পোড়া চোখে যা দেখিলাম

তাই রইয়া যাবে, ও ও ও

পোড়া চোখে যা দেখিলাম

তাই রইয়া যাবে।


এই চক্ষুতেই রোদ্রে উঠে

আবার উঠে ঝড়

এই চক্ষুই আপন করে

আবার করে পর

চোক্ষে যদি কেউ না তাকায়

দুঃখ দিয়া যায় চইলা যায়

চোক্ষে যদি কেউ না তাকায়

দুঃখ দিয়া যায় চইলা যায়

সেও সইয়া যাবে


পোড়া চোখে যা দেখিলাম

তাই রইয়া যাবে, ও ও ও

পোড়া চোখে যা দেখিলাম

তাই রইয়া যাবে

চোক্ষের নজর এমনি কইরা

একদিন খইয়া যাবে

জোয়ার-ভাটায় পইড়া দুই চোখ

নদী হইয়া যাবে

পোড়া চোখে যা দেখিলাম

তাই রইয়া যাবে, ও ও ও

পোড়া চোখে যা দেখিলাম

তাই রইয়া যাবে।

-------------credit------------

Album: Ekbar Jadi Keu
Released: 2012
Artist: Syed Abdul Hadi
আমি কালো বলে লিরিক্স - সামিনা চৌধুরী | Ami Kalo Bole Lyrics - Samina Chowdhury